২০২২ – ২৩ সালের বিভিন্ন মামলায় ৩০জন বম নাগরিক এবং ২০২৪ সালে একটি ব্যাংক ডাকাতির ঘটনায় তিনজন নারীসহ ৫০জন বম আদিবাসী দীর্ঘদিন বিনাবিচারে কারাবন্দী আছে। তাদের মধ্যে নেমফেন বম জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ক্যান্সার আক্রান্ত লিয়ান জুয়াম বম কারা কর্তৃপক্ষের বিশেষ নজরদারিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের জামিন প্রক্রিয়ায় কোনো অগ্রগতি নেই।
বিভিন্ন সময়ে এই কারাবন্দীদের মুক্তি এবং সাধারণ আদিবাসী নাগরিকদের উপর অযথা গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধের দাবিতে প্রচার-প্রচারণা, স্বাক্ষরতা অভিযানসহ অনেক প্রতিবাদ, সভা-সমাবেশ হলেও আওয়ামী লীগ সরকারসহ অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান বিএনপি সরকারও এ বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি।
সরকারের কাছে নারীপক্ষ’র দাবি,
* নেমফেন, লিয়ান জুয়ামসহ বিনাবিচারে কারাবন্দী সকল আদিবাসী নাগরিককে অনতিবিলম্বে মুক্তি দিন
* সন্ত্রাস দমনসহ নানা অযুহাতে সাধারণ আদিবাসী নাগরিকের উপর অযথা গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিন
* সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বা একজনের অপরাধে অন্য জনকে গ্রেফতার করা এবং বিনা বিচারে কারাবন্দী রাখা বন্ধ করুন।
বিবৃতিটি আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বরাবরের ন্যায় এবারও আপনার সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।