Select Page
২০২৫-০৬-৩০
প্রতিবাদ বিবৃতি: নারীর উপর প্রতিটি ধর্ষণ ও যৌন সহিংসতার বিচার করো, প্রতিরোধ গড়ো

গত ২৬ জুন ২০২৫ রাতে কুমিল্লার মুরাদনগরে বেড়া ভেঙে ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ এবং তার ভিডিও ধারণ করে ভাইরাল করা হয়। এরকম অপরাধ দেশে অহরহ ঘটেই চলেছে। ছিটেফোঁটা কিছু ঘটনার বিচার হলেও অপরাধ দমন বা প্রতিরোধে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নেই কোন কার্যকর পদক্ষেপ! আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, হতাশ এবং উদ্বিগ্ন।

নারীপক্ষ’র দাবি, মুরাদনগরসহ দেশের যেকোন এলাকায় সংঘটিত নারীর উপর প্রতিটি ধর্ষণ ও যৌন সহিংসতার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ বিচার করা এবং এই অপরাধ দমন ও প্রতিরোধ করতে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

জনতার প্রতি আহŸান, আর নয় নীরব দর্শক হয়ে থাকা বা গা বাঁচিয়ে চলা। নারীর উপর যেকোন ধরনের সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানি রুখে দাঁড়ান। ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার নারীর প্রতি সংবেদনশীল আচরণ করুন, অপরাধের বিচার পেতে সর্বাত্মক সহযোগিতা করুন।

বার্তা প্রেরক

সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This