Select Page
২০২৫-০৯-২৯
খাগড়াছড়ির গুইমারি উপজেলায় একজন মারমা মেয়ের সংঘবদ্ধ ধর্ষণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে নারীপক্ষ
১৪ আশ্বিন ১৪৩২/২৯ সেপ্টেম্বর ২০২৫

পত্রিকা ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ রাত নয়টায় খাগড়াছড়ির গুইমারি উপজেলায় একজন মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ৭২ ঘণ্টা পার হলেও ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা হয়নি। এই ধর্ষণের প্রতিবাদকে কেন্দ্র করে ৩ জন পাহাড়ি তরুণকে গুলি মেরে খুন করা হয়।
নারীপক্ষ গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যে, পার্বত্য চট্টগ্রামের নারীরা বারবার ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হচ্ছেন, অথচ ন্যায়বিচার প্রাপ্তি আজও অনিশ্চিত। এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো, এ ঘটনা পুরো নারীসমাজের প্রতি সহিংসতার বার্তা এবং পাহাড় জনগোষ্ঠীর উপর জাতিগত নিপীড়নের ধারাবাহিকতা।

* নারীপক্ষ খাগড়াছড়ির মারমা সহ সকল পাহাড়ি এবং আদিবাসীর জনগনের প্রতি সংহতি জানাচ্ছে

*  আমরা পাহাড়ি ও আদিবাসীর অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের দৃশ্যমান ও সচল ভূমিকা দেখতে চাই

* আমরা সামরিক শাসন থেকে পাহাড়ী জনগোষ্ঠীর মুক্তি চাই।

বার্তা প্রেরক
 
সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This