নারীপক্ষ’র বন্ধু-স্বজনদের সহযোগিতায় ৬টি এলাকার ভাসমান যৌনকর্মী এবং ৬ টি যৌনপল্লীতে মোট ২৩০টি কম্বল দেয়া হয়েছে। এলাকাগুলো হলো; রংপুর, বানিশান্তা, সিলেট, দৌলতদিয়া, যশোর, জামালপুর, সৈয়দপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ এবং ঢাকা।
এছাড়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কুড়িগ্রাম, মৌলভীবাজার, খুলনা, মংলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ঠাকুরগাও, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, টাঙ্গাইল ও সিলেটের ৫০ জন বীরাঙ্গনাকে মোট ১০০টি কম্বল দেয়া হয়েছে।
বার্তা প্রেরক,
সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।