গত ১৫-১৭ ভাদ্র ১৪৩২/৩০-৩১ আগষ্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ নারীপক্ষ’র সদস্য ও কর্মীদের নিয়ে ‘নারীর স্বাস্থ্য ও অধিকার’ এবং ‘মানবাধিকার’ বিষয়ক প্রশিক্ষণ নাসরীন হক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে মোট ৩৫ জন অংশগ্রহণ করেন। ‘নারীর স্বাস্থ্য ও অধিকার’ বিষয়ক প্রশিক্ষণটি সঞ্চালনা করেন তাসনীম আজীম ও সামিয়া আফরীন। মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন সাফিয়া আজীম এবং ‘মানবাধিকার’ বিষয়ক প্রশিক্ষণ সঞ্চালনা করেন রীনা রায় ও কামরুন নাহার।
‘নারীর স্বাস্থ্য ও অধিকার’ বিষয়ক প্রশিক্ষণে মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়: সংশ্লিষ্ট ইস্যুতে বাস্তবায়িত নারীপক্ষ’র কার্যক্রমের ইতিহাস ও অভিজ্ঞতা (স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে) নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের সাথে কৌশলপত্রের যুক্ততা, বর্তমান কার্যক্রমের মূল ইস্যুসমূহ, মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ দিক নির্দেশনা।
‘মানবাধিকার’ বিষয়ক প্রশিক্ষণে মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়: মানবাধিকার ও অধিকার কি এবং এর মধ্যে মূল পার্থক্য, মানবাধিকারের বৈশিষ্ট্য, মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য, মানবাধিকারের মূলনীতিসমূহ ও সর্বজনিন মানবাধিকার ঘোষণা, দেশীয় ও আর্ন্তজাতিক দলিলসমূহ থেকে মিল অমিল খুঁজে বের করা এবং এর আলোকে বাস্তব কিছু ঘটনার বিশ্লেষন।

