Select Page
২০২৫-১১-১৬
নারী সংগঠনসমূহের ৭ম জাতীয় সম্মেলন

প্রতিবাদে প্রতিরোধে নারীর পথচলা শিরোনামে নারী সংগঠনসমূহের ৭ম জাতীয় সম্মেলন গণস্বাস্থ্য কেন্দ্র, সাভারে ২৯-৩০ কার্তিক ১৪৩২/১৪-১৫ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্দেশ্য: নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণ, চলমান রাখা ও বিস্তৃতিকরণ
প্রথম দিন: শুক্রবার, ২৯ কার্তিক ১৪৩২/১৪ নভেম্বর ২০২৫
সভানেত্রী গীতা দাস এর স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
প্লেনারি অধিবেশন “নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণ ও চলমান রাখা” সঞ্চালনা করেন শিরীন হক, সদস্য, নারীপক্ষ এবং প্রধান, নারী বিষয়ক সংস্কার কমিশন। মূল বক্তব্য উপস্থাপন: ফেরদৌসী আখতার ও কামরুন নাহার, সদস্য, নারীপক্ষ
আলোচক হিসেবে অংশগ্রহণ করেন শেফালিকা ত্রিপুরা, চেয়ারম্যান (অস্থায়ী) খাগড়াছড়ি পার্বত্য জেলা, খাগড়াছড়ি, প্রাপ্তি তাপসী, এক্টিভিস্ট, ঢাকা, নাদিরা ইয়াসমীন, নারী অঙ্গন এর পর শুরু হয় মুক্ত আলোচনা।
প্রথম দিনের কর্মশালা ৪টি (একই বিষয়ে দুটি করে) “নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণে নারী নেতৃত্ব শক্তিশালীকরণ” বিষয়ে সঞ্চালনা করেন ১নং দল: কামরুন নাহার, নারীপক্ষ এবং মাহমুদা বেগম, দুর্বার, ঢাকা, ২নং দল: নাসিমা আক্তার, নারীপক্ষ এবং হুসনেয়ারা জলি, দুর্বার, সিরাজগঞ্জ। “নারী আন্দোলনের জন্য সম্পদ আহরণ ও সম্ভাব্য উৎস” বিষয়ে সঞ্চালনা করেন ১নং দল: কে. এ জাহান রুমি ও লিপি লিলিয়ান রোজারিও, নারীপক্ষ, ২নং দল: সামিয়া আফরীন, নারীপক্ষ এবং শরিফা খাতুন, দুর্বার, ঝিনাইদহ।
“বৈচিত্র্যের মাঝে ঐক্য” বিষয়ে সঞ্চালনা করেন ১নং দল: গীতা দাস, রাশিদা হোসেন এবং ফরিদা ইয়াছমিন, নারীপক্ষ, ২নং দল: ফিরদৌস আজীম এবং নাজনীন সুলতানা রতড়বা, নারীপক্ষ। “সকল ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে নারীর স্বাধীন ও বলিষ্ঠ কন্ঠস্বর” বিষয়ে সঞ্চালনা করেন ১নং দল মাহবুবা মাহমুদ লীনা এবং ওয়ার্দা আশরাফ, নারীপক্ষ, ২নং দল: রীনা রায় এবং আসমা বীথি, নারীপক্ষ। কর্মশালা সমূহ থেকে প্রাপ্ত ফলাফল উপস্থাপন সঞ্চালনা করেন অর্চনা বিশ্বাস এবং রীতা দাশ রায়, নারীপক্ষ।
দ্বিতীয় দিন: শনিবার, ৩০ কার্তিক ১৪৩২/১৫ নভেম্বর ২০২৫
নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিস্তৃতিকরণ: প্রথম দিনের কর্মশালার মূল দিক তুলে ধরা সঞ্চালনা করেন মাহীন সুলতান, নারীপক্ষ
আলোচক হিসেবে অংশগ্রহণ করেন তাহিতুন মারিয়াম, ডায়াসপোরা নারী, মাহমুদা বেগম, দুর্বার কেন্দ্রীয় সভানেত্রী, ঢাকা, কল্পনা আখতার, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেন্টার ফর ওয়াকার্স সলিডারিটি, উমামা ফাতেমা, জুলাই যোদ্ধা ও শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
এরপর নাসরীন হক স্মারক বক্তৃতা গ্রন্থের মোড়ক উন্মোচন: সঞ্চালনা করেন ফিরদৌস আজীম, সদস্য, নারীপক্ষ।

দ্বিতীয় দিনের কর্মশালা: ৪টি (একই বিষয়ে দুটিকরে) “কর্মক্ষেত্রে তৃণমূল পর্যায়ে নারী সংগঠনসমূহের সমস্যা ও সমাধানের কৌশল” বিষয়ে
সঞ্চালনা করেন ১নং দল: এ্যাড. শামীম আরা, দুর্বার, জামালপুর এবং গীতা দাস ও আফসানা সেহেরী, নারীপক্ষ, ২নং দল: মাহমুদা খাতুন, দুর্বার, ঢাকা এবং সামিয়া আফরীন ও নিলুফার ইয়াসমিন, নারীপক্ষ।

“আন্ত:প্রজন্মের কথোপকথন: অভিজ্ঞতা, বাধা এবং পারস্পরিক প্রত্যাশা” বিষয়ে সঞ্চালনা করেন ১নং দল: রীতা দাশ রায়, নারীপক্ষ এবং সিনথিয়া খন্দকার, তরুণ নারী, নাটোর, ২নং দল: প্রিয়াংকা কুন্ডু, নারীপক্ষ এবং জানড়বাতুল ফেরদৌস, তরুণ নারী, ব্রাহ্মণবাড়িয়া।
“নারী অধিকার ভিত্তিক সংগঠন ও নারী রাজনৈতিক কর্মীর মধ্যে পারস্পরিক প্রত্যাশা বিনিময় ও সমঝোতা বিনির্মাণ” বিষয়ে  সঞ্চালনা করেন
১নং দল: অমিতা দে, নারীপক্ষ এবং মাহমুদা আক্তার, দুর্বার, কুমিল্লা, ২নং দল: সাদাফ সায সিদ্দিকী, নারীপক্ষ এবং মাহরুখ মহিউদ্দিন, নাগরিক কোয়ালিশন। “বিভিনড়ব অধিকার আন্দোলনের সাথে কার্যকর সম্পর্ক স্থাপনের কৌশল” বিষয়ে সঞ্চালনা করেন ১নং দল: অর্চনা বিশ্বাস এবং সৈয়দা সালমা পারভীন, নারীপক্ষ এবং জানড়বাত হুসনা, দেশীয় সমন্বয়কারী, দক্ষিণ এশীয় যৌনকর্মী ও মিত্রজন, ২নং দল: জাহানারা খাতুন এবং ফাবলীহা যারীন তাসনীম, নারীপক্ষ এবং সুলতানা বেগম, সভাপতি, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশন
গাজা এবং বাংলাদেশের জাতিগত সম্প্রদায়ের প্রতি সংহতি: সেশনটি পরিচালনা করেন সাফিয়া আজীম, নারীপক্ষ।
দ্বিতীয় দিনের কর্মশালাসমূহ থেকে প্রাপ্ত ফলাফল উপস্থাপন সেশন সঞ্চালনা করেন খোদেজা খাতুন এবং গীতা দাস, নারীপক্ষ
সমাপনী অধিবেশনে সভাপ্রধান ছিলেন অমিতা দে, সদস্য, নারীপক্ষ এবং সমন্বয়কারী, নারী সংগঠনসমূহের ৭ম জাতীয় সম্মেলন
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ, অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, রাশেদা কে. চৌধূরী, উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার, খুশি কবির, সমন্বয়কারী, নিজেরা করি। বক্তা হিসেবে অংশগ্রহণ করেন জায়মা ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক, দ্যা ডেইলি ষ্টার. ডালিয়া চাকমা, জেন্ডার এন্ড ইন্টারসেকশনালিটি লীড, সাপোর্টিং পিপল এন্ড রিবিল্ডিং কমিউনিটি (স্পার্ক)।

উক্ত ৭ম জাতীয় নারী সংগঠনসমূহের সম্মেলনে প্রাপ্ত বিষয়সমূহ নিয়ে সংবাদ সম্মেলন করা হয় ১৬ নভেম্বর ২০২৫ রিপোর্টর্স ইউনিটি বাংলাাদেশে।

Pin It on Pinterest

Share This