Select Page
২০২৫-১২-০৭
বার্ষিক আলোচনা ও দ্বি- বার্ষিক সাধারণ সভা
৪-৬ ডিসেম্বর ২০২৫ নারীপক্ষ’র বার্ষিক আলোচনা ও দ্বি- বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়
৪ ডিসেম্বর ২০২৫ নারীপক্ষ’র বার্ষিক আলোচনা সভার প্রথম দিন সভানেত্রী গীতা দাস এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। এরপর গত বছরের নিজেদের জীবনের কথা বলা : নারী আন্দোলন ও আমার জীবন।
গত বার্ষিক আলোচনা সভার প্রতিবেদন উপস্থাপন এবং বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা। ৭ম জাতীয় সম্মেলনের তথ্যের উপর পর্যালোচনা ও ভবিষ্যত আন্দোলনের কৌশল নির্ণয় এবং সবশেষে প্রয়াত সদস্যদের স্মরণে নিবেদন করা হয়।
৫ ডিসেম্বর ২০২৫ নারীপক্ষ’র বার্ষিক আলোচনা সভার দ্বিতীয় দিন সভানেত্রী গীতা দাস সকলকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। এরপর গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব অধিবেশন পরিচালনা করেন রেহানা সামদানী। স্বচ্ছতা ও জবাবদিহিতা : সংগঠনের নীতিগত অবস্থান ও বাস্তবতা অধিবেশন পরিচালনা করেন সভানেত্রী গীতা দাস।
হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন রেহানা সামদানী, কোষাধ্যক্ষ এবং সায়েমা হাসনীন, উপ পরিচালক হিসাব ও প্রশাসন।
মধ্যাহ্ন বিরতির পর ‘নারী আন্দোলন : প্রকল্প ও কর্মসুচি’ অধিবেশন পরিচালনা করেন রীতা দাশ রায় ও সকল দলনেতা (ক্ষেত্র ও কর্মসুচি)
বৈকালিক বিরতির পর “দ্বি-বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা এবং আগামী দুই বৎসরের কর্মসুচি প্রণয়ন” উপস্থাপন করেন নাসিমা আক্তার ও সৈয়দা সালমা পারভীন, সদস্য নারীপক্ষ।
৬ ডিসেম্বর ২০২৫ নারীপক্ষ’র দ্বি- বার্ষিক সাধারণ সভা। সভার শুরুতে গত বৈঠকের প্রতিবেদন পাঠ, পর্যালোচনা ও অনুমোদন। নারীপক্ষ’র বাজেট উপস্থাপন ও অনুমোদন এবং নিরীক্ষা প্রতিষ্ঠান নির্বাচন। নারীপক্ষ’র গঠনতন্ত্রের সংশোধনী অনুমোদন। দ্বি-বার্ষিক কর্মপরিকল্পনা প্রস্তাব ও অনুমোদন এবং ক্ষেত্র ও কর্মসূচি কর্মদল গঠণ করা হয়েছে। 
  

Pin It on Pinterest

Share This