Select Page
২০২৫-১১-২৩
প্রতিবাদ বিবৃতি: ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার ও জেলহাজতে প্রেরণ সঙ্গীত, বিজ্ঞান ও শিল্প চর্চার বিরুদ্ধে ষড়যন্ত্র
ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করে গত ২০ নভেম্বর কারাগারে পাঠানো হয়েছে। তিনি সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। এলাকার কিছু ধর্মীয় উগ্রবাদী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে মিছিল-সমাবেশও করছে।
এর আগেও ধর্ম অবমাননার অভিযোগ এনে শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞান শিক্ষকের উপর হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন ও জেলহাজতে পাঠানো হয়েছে। এইসকল ঘটনা মূলত সঙ্গীত, বিজ্ঞান ও শিল্প চর্চার বিরুদ্ধে ষড়যন্ত্র। এরই ধারাবাহিকতায় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার ও জেলহাজতে প্রেরণ। নারীপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বাউল শিল্পী আবুল সরকারকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। একই সাথে ধর্ম অবমাননার নামে উন্মাদনা ও অরাযতকা সৃষ্টি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে।
বিবৃতিটি আপনার বহুল প্রচারিত পত্রিকায়  প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বরাবরের ন্যায় এবারও আপনার সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
বার্তা প্রেরক,

সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This