স্মারক নং না.প ১০/২০২৫- ৪৯৬
১৩ কার্তিক ১৪৩২/২৯ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশী আমেরিকানদের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে মেয়েদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রতিশ্রæতি দিয়েছেন। এটা মূলত নারীদেরকে ক্রমান্বয়ে ঘরবন্দী করার তাদের ক‚টকৌশলের অংশ এবং ভোটের বাজারে সস্তা বিজ্ঞাপন। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং নারী-পুরুষের সম-অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে।
উক্ত অনুষ্ঠানে জামাতে আমির এটাও বলেছেন যে, “একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন এবং ক্ষেত্রবিশেষে পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন, তাই পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে নারীরও সমান সময় দেওয়া অন্যায্য। নারীর কর্মঘন্টা ৮ ঘণ্টার জায়গায় ৫ ঘণ্টা করলে মায়েরা এতোই কমিটেড যে, তারা চিন্তা করবে সরকার যে সম্মান তাদের দিয়েছে তাতে তাদের উচিত ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় সেরে ফেলা। মা হিসেবে সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য আমরা এই কাজটি করবো।”
আমাদের দেশে এখনো পরিবারের বেশীরভাগ কাজই নারীকে করতে হয়, তারপরেও বিপুল সংখ্যক নারী বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে নিজে স্বাবলম্বী হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। সেক্ষেত্রে গৃহকর্মে পুরুষের সমান অংশগ্রহণের কথা না বলে নারীকে দিয়ে ৮ ঘণ্টার কাজ ৫ ঘণ্টায় সেরে ফেলার হিসাবটি কর্মক্ষেত্রে নারীদেরকে অযোগ্য প্রমাণ করে ঘরে পাঠানোর অপকৌশল ছাড়া আর কিছুই নয়। নারীপক্ষ তাদেরকে এই অপকৌশল ত্যাগ করতে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নতিতে নারীরা যাতে আরো বেশি করে তাদের মেধা, দক্ষতা ও শ্রম নিয়োগ করতে পারে তার জন্য পুরুষকে গৃহকর্মে সমান অংশগ্রহণে উদ্বুদ্ধ করার আহহ্বান জানাচ্ছে।
যেকোনো পেশায় কাজ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া নারীর সাংবিধানিক অধিকার। এই অধিকার থেকে নারীকে বঞ্চিত করার কোনো পায়তারা নারীপক্ষ সহ্য করবে না। তাছাড়া, নারীদের প্রতি এই দলটির অতীত ও বর্তমানের সহিংস এবং ঘৃণ্য কর্মকান্ড নারীবিদ্বেষী আচরণ ও বক্তব্য আমাদের অজানা নয়, তাই নারীপক্ষ তাদের এই মনভুলানো কথাবার্তায় বিভ্রান্ত না হয়ে সকলকে নারীর সম-অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহŸান জানাচ্ছে।
সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।